শিরোনাম

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : প্রবাসী বাংলাদেশিরা ২০২৬ সালের জুলাই মাসের ২৫ দিনে দেশে ২ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত বছরের একই সময়ে প্রাপ্ত ১ দশমিক ৯১ বিলিয়ন ডলারের তুলনায় ২০ দশমিক ৬ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিরা ২৩ থেকে ২৫ জুলাই এই তিন দিনে ১২৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার আয়ে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।