বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৬

ক্যান্সারের ওষুধ বিক্রি বৃদ্ধির ফলে অ্যাস্ট্রাজেনেকার বার্ষিক মুনাফা ৪৫ শতাংশ বেড়েছে

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : যুক্তরাজ্যের ওষুধ প্রস্তুতকারক জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা আজ মঙ্গলবার জানিয়েছে, ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ বিক্রি বৃদ্ধির ফলে গত বছর তাদের নিট মুনাফা ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সাফল্যের পেছনে যুক্তরাষ্ট্রের বাজারকে কেন্দ্র করে নেওয়া কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

অ্যাস্ট্রাজেনেকা এক বিবৃতিতে জানিয়েছে, কর পরবর্তী মুনাফা ২০২৪ সালের ৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৫ সালে ১০.২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।