শিরোনাম

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সপ্তাহের আজকের কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে মিশ্র প্রবণতা দেখা গেছে। প্রধান সূচক ডিএসইএক্স সামান্য কমলেও ডিএসই-৩০ সূচক বেড়েছে।
ডিএসই সূত্র জানায়, দিন শেষে ডিএসইএক্স সূচক ১ দশমিক ২৬ পয়েন্ট কমে ৪,৯৫৩ দশমিক ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ১ দশমিক ২৩ পয়েন্ট কমে ১,০০৫ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে। অপরদিকে ব্লু-চিপ শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১,৮৯৫ দশমিক ৫৩ পয়েন্টে উন্নীত হয়েছে।
আজ ডিএসইতে মোট ১ লাখ ৪৫ হাজার ৯৬০টি লেনদেনের মাধ্যমে ১৬ কোটি ৮ লাখ ৩৭ হাজার ৮৪৯টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। লেনদেনের মোট আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৪৫৪ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার ৯৭২ টাকা।
সব ক্যাটাগরি মিলিয়ে আজ ৩৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।
‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত ছিল ৩২টির।
‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৮১টির মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির।
‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ১০৫টির মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত ছিল ৭টির।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সূচকে সীমিত ওঠানামার মধ্য দিয়ে আজকের লেনদেন শেষ হলেও নির্বাচিত কিছু বড় মূলধনী শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ লক্ষ্য করা গেছে।