বাসস
  ২৪ আগস্ট ২০২৬, ১৭:২৯

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

ছবি : বাসস

রাজশাহী, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) ২০২৬-২০২৭’ আজ থেকে শুরু হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।

আন্ত:বিভাগ গেমস সাব-কমিটির সভাপতি জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. গোলাম মোর্ত্তুজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় সভাপতিবৃন্দ, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

উদ্বোধন শেষে উপাচার্য অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আরবী বনাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। ম্যাচে আরবী বিভাগ ১-০ গোলে জয় হয়। অপর ম্যাচে ইসলামিক স্টাডিজ বিভাগের বিপক্ষে টাইব্রেকারে মনোবিজ্ঞান বিভাগ জয়ী হয়েছে।

প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে ৬০টি ও ছাত্রীদের গ্রুপে ২০টি বিভাগ অংশ নিচ্ছে।