বাসস
  ০৩ মে ২০২৬, ২০:১৫

বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

ছবি : বাসস

রাজবাড়ী, ৩ মে ২০২৬ (বাসস) : রাজবাড়ী জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬। 

শনিবার বিকেলে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই ক্রীড়া কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুস সালাম, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ,  জেলা বিএনপির আহ্বাযয়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু,  যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল ।

১২-১৪ বছরের ক্রীড়া প্রতিভা  খুঁজে বের করার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজিত হচ্ছে। "স্বপ্নের পথে, বিজয়ের সাথে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী  যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস সমাজে কিশোর-কিশোরীদের মধ্যে নতুন করে প্রাণসঞ্চার করবে বলে সকলে আশাবাদী।

তৃণমূল প্রতিভাকে জাতীয় পর্যায়ে তুলে আনতে নতুন কুঁড়ি স্পোর্টস দেশের ক্রীড়াঙ্গনে নতুন স্বপ্ন দেখাচ্ছে। 

ক্রিকেট, ফুটবল, এ্যাথলেটিক্স, সাঁতার, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট- এই আটটি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৭ মে পর্যন্ত চলবে জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা।