শিরোনাম

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।
ফ্রান্সের নিয়নে আজ ২০২৫-২৬ মৌসুমের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়।
কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেড।
এছাড়া, শেষ ষোলোতে দেখা হবে গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলা ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ইংলিশ ক্লাব চেলসি।
জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের বিপক্ষে খেলবে ইংলিশ দল আর্সেনাল।
স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংলিশ দল টটেনহাম হটস্পার।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ হবে ১০ ও ১১ মার্চ। দ্বিতীয় লেগের খেলা হবে ১৭ ও ১৮ মার্চ।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র :
রিয়াল মাদ্রিদ (স্পেন) - ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড)।
বোডো/গ্লিমট (নরওয়ে) - স্পোর্টিং (পর্তুগাল)।
প্যারিস সেন্ট জার্মেই (ফ্রান্স) - চেলসি (ইংল্যান্ড)।
নিউক্যাসল ইউনাইটেড (ইংলিশ) - বার্সেলোনা (স্পেন)।
গালাতাসারে (তুরস্ক) - লিভারপুল (ইংল্যান্ড)।
অ্যাটলেটিকো মাদ্রিদ (স্পেন) - টটেনহ্যাম হটস্পার (ইংল্যান্ড)।
আটলান্টা (ইতালি) - বায়ার্ন মিউনিখ (জার্মানি)।
বায়ার লেভারকুজেন (জার্মান) - আর্সেনাল (ইংল্যান্ড)।