শিরোনাম

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠে আজ অনুষ্ঠিত হয়েছে বালক ও বালিকা বিভাগের চারটি কোয়ার্টার ফাইনাল। বালক বিভাগে রংপুর ২-১ ব্যবধানে কুমিল্লাকে এবং সিলেট ২-০ গোলে খুলনাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে।
অন্যধিকে বালিকা বিভাগেও সেমিফাইনালে নাম লিখিয়েছে রংপুর। তারা কুমিল্লাকে হারিয়েছে ১-০ ব্যবধানে। তবে অপর কোয়ার্টার ফাইনালে সিলেটকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ চারের টিকিট কেটেছে খুলনা।
আগামীকাল দুই বিভাগের চারটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে একই মাঠে। নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী দিনে আর্মি স্টেডিয়ামে হবে ফুটবলের দুটি ফাইনাল।