শিরোনাম
ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণালংকারসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
আটককৃতরা হলো- মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩)।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গতকাল দিবাগত রাতে বিমানবন্দরের গোলচত্বর সংলগ্ন উত্তর পাশের ফুটপাত থেকে তাদের আটক করা হয়।
এ সময় আটককৃতদের শরীর তল্লাশি করে তাদের কাছ থেকে ৮৬১.৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো ২১ ও ২২ ক্যারেটের। এগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আজ বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।