শিরোনাম

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার যাত্রাবাড়ি থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- মো. ছোয়াত, মো. শাওন, মোছা. বিনা, মো. ছাদেক মিয়া, মো. সাগর, আরমান হোসেন বাপ্পি, মো. রাসেল, মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী ওরফে সুমন, মো. ভাসানী, মো. সাজ্জাদ (২৩), মো. সুমন (৩২), মো. শাহীন (৩৩), মো. শহীদ (৩৩), মো. জুয়েল (৩২), সীমা আক্তার (২০), মো. শরিফ মিয়া (৩০), আনোয়ার হোসেন ওরফে হাবু (২৮), রুবেল (৩৭), উজ্জ্বল (৩১), সজিবুর রহমান (৪৫), শামীম (৩৫) ও মো. ইসমাইল (২৫)।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।