বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৯

আলতামাশ কবির ঢাকা ক্লাবের সভাপতি নির্বাচিত 

আলতামাশ কবির। ফাইল ছবি

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): ঢাকা ক্লাব লিমিটেডের ২০২৬-২০২৭ মেয়াদের বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আলতামাশ কবির। 

আজ এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় আলতামাশ কবির ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম হোসেন পেয়েছেন ৩৯২ ভোট।

উল্লেখ্য, আলতামাশ কবির দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক।

সভাপতি নির্বাচনের পাশাপাশি ঢাকা ক্লাব লিমিটেডের আজীবন ও স্থায়ী সদস্যদের ভোটে পরিচালনা পর্ষদের ১০ জন সদস্যও নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন—তারেক আহমেদ আদেল, ওসামা তাসীর, তানভীর আজিজ খান, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, এস এম হাফিজ আল আশাদ, নাজমা আক্তার, মো. আমিনুল হক, আম্বারীন ইসলাম, আবদুর রহমান এবং রাব্বানী জব্বার।

ঢাকা ক্লাব লিমিটেডের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাদের আগামী দিনের কার্যক্রম ও মেয়াদকালের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।