বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

ডিএমপি মিরপুর বিভাগের অভিযানে গ্রেফতার ১৬৭

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অভিযানে ১৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, বিভিন্ন অপরাধ প্রবন এলাকায় অভিযান চালিয়ে বুধবার তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর থানায় ৪২ জন, শাহ আলী থানায় ২১ জন, পল্লবী থানায় ৫২ জন, কাফরুল থানায় ১৪ জন, দারুস সালাম থানায় ১৫ জন, রূপনগর থানায় ১৬ জন ও ভাষানটেক থানায় ৭ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ হয়।