শিরোনাম

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, বিভিন্ন অরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গতকাল বুধবার যাত্রাবাড়ী থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-মো. মিরাজ হাওলাদার, আরিয়ান, সজল, মাহাফুজ, দিপু, সজিবুর রহমান, শামীম, শংকর বিশ্বাস, মো. সুমন আলী, বাবুল মিয়া, আব্দুল কাদের ও শাহিন।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।