বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৩

জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব কামরুজ্জামান

মো. কামরুজ্জামান চৌধুরী। ছবি : সংগৃহীত

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মো. এহছানুল হককে সরিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব পালনকারী সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে এই দায়িত্ব দিয়েছে সরকার। 

মো. এহছানুল হক ও মো. কামরুজ্জামান চৌধুরী দু’জনই তাদের আগের দায়িত্বে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। আজ এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার।

আলাদা আরেক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।