বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৫

বাংলা একাডেমিতে কবি আল মুজাহিদী স্মরণে সেমিনার আগামীকাল

ফাইল ছবি

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : কবি আল মুজাহিদী স্মরণে আগামীকাল এক সেমিনারের আয়োজন করেছে বাংলা একাডেমিতে। 

বুধবার বিকেল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা। ‘মৃত্তিকার কবি আল মুজাহিদী’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন কবি ও প্রাবন্ধিক ড. মাহবুব হাসান।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক থাকবেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, দৈনিক যুগান্তর’র সম্পাদক কবি আবদুল হাই শিকদার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।