বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ৫৯ জন গ্রেফতার

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গতকাল সোমবার বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সানিউর রহমান (২৩), মো. শাওন খান (২৩), মো. রুবেল (২৮), মো. রমজান আলী (২৬), কুলসুম বেগম (২৭), মো. পারভেজ ওরফে জয় (২০), মো. শরিফুল ইসলাম (২১), মো. শফিক (২২), মো. সোহেল (৩৫), আ. ম সোহেল মোল্লা (৩৫), মো. সজল (৩০), মো. শাকিল আহম্মেদ (২৯), মো. মনির হোসেন (২৫), মোহাব্বত (২৯), মো. শাকিল (২৮), মো. আকাশ (১৯), মো. রাজীব (২৭), মো. সাগর হোসেন (২৭), মো. আয়াতুল্লাহ জিকো (৩৬), মো. তালেব (২২), মো. পারভেজ (২৮), মো. মোবারক হোসেন বাবু (২৮), মো. সুমন (১৮), শফিউল আলম (৩৮), মো. রাজিবুল হক (৪০), মো. সোহেল হাওলাদার (২৭), মো. সাজেদুল (২৫), মো. আকাশ (১৯), মো. তরিকুল হাওলাদার (২৮), মো. শাহআলম (৩০), মো. রেজোয়ান আনছারী (২৬), মো. বালাকুল মিয়া (২৩), মো. বাদশা (২৪), মো. শাহাদত হোসেন (২৮), মো. মনির মিয়া (২৭), মো. মিজানুর রহমান (৩৩), মো. ডালিম (২৬), মো. সাগর (৩৩), ভিকি (২৯), আলিফ আহম্মেদ শেখ তামিম (১৯), মো. ফারুক হোসেন (৩৫), সায়েম (২২), মো. সাব্বির (১৯), মো. রাজু (১৯), মো. ফরহাদ (১৯), মো. মাহিম (১৯), মো. শাকিল (২২), মো. রাব্বি (২০), মো. শেখ রিফাত আহম্মেদ (২৬), মো. উজ্জল (৩৩), মো. হাসনাত আরাফাত আকাশ (১৯), মো. মেহেদী (৫০), মো. তাজুল ইসলাম (২৮), মো. পাপ্পু সর্দার ওরফে মো. পিয়াস ওরফে পাপ্পু (২৮), শামীম (২৫), মো. রফিক (৫০), আলমগীর হোসেন (৫৩), পারভেজ (২০) ও আমজাদ (২৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ২৯ জন, আদাবর থানা পুলিশ ৯ জন, হাতিরঝিল থানা পুলিশ ৯ জন, তেজগাঁও থানা পুলিশ ৫ জন, শেরেবাংলা নগর থানা পুলিশ ৫ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।