শিরোনাম

দিনাজপুর, ২৬ আগস্ট, ২০২৬ (বাসস) : দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রফিকুল ইসলাম সেলিম।
আজ বুধবার দুুপুরে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রফিকুল ইসলাম হাসপাতালের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।
সভায় যুগ্ম সচিব রফিকুল ইসলাম উত্তর অঞ্চলের মানুষের হৃদরোগ চিকিৎসায় প্রতিষ্ঠানটি আরো এগিয়ে নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ কে আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, সিনিয়র সদস্য খালেকুজ্জামান বাবু, জেলা ড্যাব-এর সদস্য সচিব ডা. জিয়াউর রহমান জিয়া, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও অধ্যাপক ডা. শেখ সাদেক আলী ও সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখি প্রমুখ উপস্থিত ছিলেন।