বাসস
  ২৬ আগস্ট ২০২৬, ১২:৫৭
আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৩:২১

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজ্যেশ্বর দাস। ফাইল ছবি

সাতক্ষীরা, ২৬ আগস্ট, ২০২৬ (বাসস) : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক রাজ্যেশ্বর দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে আশাশুনি উপজেলার সরাফপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বর দাস (৬৫) আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামের মৃত কাত্তিক চন্দ্র দাসের ছেলে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ বিষয়টি বাসস’কে নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক রাজ্যেশ্বর দাস আশাশুনি থানায় দায়ের করা একটি নিয়মিত মামলার পলাতক আসামি ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে সরাফপুর গ্রামের নিজের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

আজ বুধবার গ্রেপ্তার রাজ্যেশ্বর দাসকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।