শিরোনাম

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬(বাসস) : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ আগস্ট ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদ -নাতের আয়োজন করা হয়েছে।
কবি নজরুল ইনস্টিটিউটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, রাজধানীর ধানমন্ডিতে ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব কানিজ মাওলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে কবি পৌত্রী ও ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী।