শিরোনাম

ঢাকা, ২৫ আগস্ট ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৩৮৩ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ১০৪টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ১৭টি বাস, ১৬টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২১৬টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ২১টি বাস, ৩টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজি ও ১৪৩টি মোটরসাইকেলসহ মোট ৩০৮টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৪২টি বাস, ৪৩টি ট্রাক, ৪৩টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ৩৫৩টি মামলা হয়েছে।
এদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২১৯টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ২০টি বাস, ২২টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি, ১৫৪টি মোটরসাইকেলসহ মোট ৩৩০টি মামলা হয়েছে। উত্তরা বিভাগে ৫৭টি বাস, ১৩টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৬২টি মোটরসাইকেলসহ মোট ৪৭৬টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ৫০টি বাস, ৩টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ মোট ৩৭৭টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৫৮৬টি গাড়ি ডাম্পিং ও ২৫০টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।