শিরোনাম

ঢাকা, ২৫ আগস্ট ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গতকাল সোমবার তাদের গ্রেফতার করা হয় বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. ইউসুফ শেখ (৩৩), মোছা. ছকিনা বেগম (৩০), জীবন খান, মো. রুবাই ইসলাম (২১), মো. সাগর (১৯), মো. শুভ (৩৩), মো. আল আমিন ব্যাপারী (৪৪), মো. বাবুল (৩২), মাহিদ হাওলাদার (১৮), মো. হৃদয় (১৮), মোহাম্মদ আলী (২২), মো. ইলিয়াস হোসেন বাবলু (২১), মো. হাসনাইন হাসান (২০), মনির (২০), মো. সুজন (২২), রিয়াজ মোল্লা (৩৭), মো. সাব্বির (২০), মো. বেলাল ওরফে বিল্লাল (৪০), মো. শাহীন (২৬), বিল্লাল হোসেন মোহর (২২), মো. হায়দার আলী, মো. রুবেল (২১), হিরা ওরফে মোজাহিরা (২৯), নাজমা আক্তার (৪১), সৈয়দ মাহমুদুল মুদ্দাসসির হেমাহামুদ, মো. নাছির হোসেন (২০), মো. শহিদুল ইসলাম (৩০), মো. আজগর (৪০), শিয়াল হাসান (২২), মো. রনি হোসেন (২৮), মো. আরিফুর রহমান সিফাত (২৭), মো. রাসেল ইসলাম (২৯), মো. মানিক (৩৫), মো. অলি (২২), মোছা. রোকসানা (২০), আব্দুর রহমান হৃদয় (২১), মোমেনা আক্তার মাইশা (১৯), মো. সজল (২৩), মো. সাজ্জাদ (১৯), মো. শাকিল মাঝি (২২), মো. সৌরভ (১৯), মো. ইমরান (১৯), মো. হৃদয় হোসেন (২০), মো. কামরুল ইসলাম (২৪), মো. সুমন হোসেন (২০), লিপি আক্তার (৩২), সাজ্জাদ হোসেন সোহেল (৪২), মো. সোহাগ (৩৮), মো. সজিব (২৪), মো. মেহেদী (২৪), মো. জুবাইর হোসাইন (২২), রমজান (৩৬) ও আইনের সহিত সংঘাতে জড়িত একজন শিশু।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৩ জন, শেরেবাংলা নগর থানায় ৮ জন, মোহাম্মদপুর থানায় ২৪ জন, আদাবর থানায় ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন ও হাতিরঝিল থানায় ৬ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।