শিরোনাম

হবিগঞ্জ, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার লস্করপুরে খোয়াই নদীর বাঁধ মেরামতের কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব জিকে গউছ।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় তিনি ভেঙ্গে যাওয়ার বাঁধ মেরামতের কাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পুলিশ সুপার তারেক মাহমুদ, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দূল্লাহ আবু জাহের, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকসহ এলাকাবাসী।
উল্লেখ্য গত ৯ জুলাই রাতে পাহাড়ি ঢলে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছিল। এরপর সেখানে সরকার ৮৮ লাখ টাকা বরাদ্ধ দেয় বাঁধ নির্মাণের জন্য।