শিরোনাম

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. নাঈম সিকদার, মো. রোহান, মো. আরিফ, মো. সোহেল, মো. সাব্বির রহমান, মো. কামরুল, মো. সোহান, মো. রনি, মো. সজিব, মো. হোসেন শেখ, শান্ত, মো. আকাশ, মো. আকরাম হোসেন , রিফাত, মো. ইমরান, মো. হৃদয় হোসেন, মো. জনি, মো. রেদোয়ান আহম্মেদ ও সাইফ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।