শিরোনাম

ঢাকা, ২১ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মতিঝিল থানা ৮ জন, পল্টন থানায় ৪ জন, সবুজবাগ থানায় ৮ জন, খিলগাঁও থানায় ৬ জন, রামপুরা থানায় ১১ জন, শাহজাহানপুর থানায় ৬ জন এবং মুগদা থানায় ১১ জন।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।