শিরোনাম

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬(বাসস) : ডিএমপির হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ওই থানায় বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, মো. ঝলক (১৯), মো. হারুন (৪২), মো. জাবিউল্লাহ (১৯), মো. মানিক (৩০), শুভ রাজবংশী (২১), মোহা. শাহজাহান (৩২), সুজন আলী (৩০), মোহা. সেন্টু (৩৫), রাফি (৩০) ও মো. রাশেদ (৪০), নুর হোসেন।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।