বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১৪:১০

রাজধানীতে সিটিটিসি’র অভিযানে একাধিক পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

প্রতীকী ছবি

ঢাকা, ১৯ আগস্ট ২০২৬ (বাসস) : রাজধানীর পল্টন থানার শান্তিনগর আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে আনিসুর রহমান প্রকাশ হুমায়ুন (৫৫) নামে ৫টি সিআর সাজা পরোয়ানা ও ১টি সাধারণ সিআর পরোয়ানাসহ মোট ৬টি পরোয়ানাভুক্ত মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে সিটিটিসি’র আরএন্ডডি বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানার শান্তিনগর আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত পলাতক আসামি আনিসুর রহমান প্রকাশ হুমায়ুনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।