বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১২:৫৪

উত্তরা পূর্ব থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

প্রতীকী ছবি

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ বছর ও ৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- কাজী শামসুর রহমান (৩৫) ও সাবানা আক্তার জুনি (৩০)।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি কাজী শামসুর রহমান এবং ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাবানা আক্তার জুনি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।