শিরোনাম

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মানাধীন ভবন থেকে জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ সিপিএসসি এর অভিযানিক দল শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া একটি টাইপ ৫৪ (৭.৬২) পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুইটি গুলতি, একটি হ্যান্ড মাইক উদ্ধার করে।
উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।