বাসস
  ০৫ জুলাই ২০২৬, ১০:২৬

উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার

ঢাকা, ৫ জুলাই, ২০২৬ (বাসস): রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- মো. ইমরান শেখ (৩৪), মো. আবিদ হোসেন (২৩), মো. রানা (৪২), মো. সাকিব (২৪), মো. মিরাজ (২৯), মো. জরুহুল ইসলাম (৫০), মো. রাকিব (২৬), মো. বিল্লাল মিয়া (৪২), মো. এমদাদুল (৪০), মো. রিয়াজ (৪৭), শাহারিয়ার নাফিস শান্ত (২০), মো. শিবলু (৩৬), মো. ইসহাক মিয়া (৪৩), আবুল কালাম (৪৬), মো. সজিব সিকদার (২৪), বাহাদুর শেখ (৩৬), রবিউল ইসলাম (২৫), মো. তানভীর হোসেন (১৯), মো. তারেক হোসেন (৩০), মো. ইব্রাহিম মোড়ল (২৭), মো. জুয়েল আহম্মেদ (৩৫), মো. মেহেদী হাসান (২৫), মো. কোরবান (১৯), মো. আরিফ খান (৩২) ও মো. মোক্তার (৪৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।