বাসস
  ২৫ জুন ২০২৬, ১৫:৫২

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬০ মামলা

ঢাকা, ২৫ জুন, ২০২৬ (বাসস): রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১৬০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। 

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে চারটি বাস, দু’টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান,নয়টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭ টি বাস, চারটি ট্রাক, ১৯টি সিএনজি ও ৮৫ টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, দু’টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৯৭টি সিএনজি ও ২০০টি মোটরসাইকেলসহ মোট ৪০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬টি বাস, ১৯টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৮১টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৫ টি বাস, তিনটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ৫৭টি মোটরসাইকেলসহ মোট ১৭৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯টি বাস, ১৮টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৬৬টি সিএনজি, ২৬৬টি মোটরসাইকেলসহ মোট ৪৭৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৯টি বাস, ২৭টি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি ও ১৬৯টি মোটরসাইকেলসহ মোট ৪৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৫টি বাস, চারটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ২৩৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৯৮টি গাড়ি ডাম্পিং ও ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে 
জানিয়েছে পুলিশ।