বাসস
  ২৫ জুন ২০২৬, ১১:২৬

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার

প্রতীকী ছবি

ঢাকা, ২৫ জুন ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। 
বুধবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো— জসিম উদ্দিন (৪০), মো. আক্তার হোসেন (৪৫), মো. আব্দুল আলীম হোসেন রুদ্র (৩৫), মো. রাজিব (৩০), দিদারুল ইসলাম সুজন (৪০), রেজাউল হক মীর (৪০), ইব্রাহিম শেখ (২৫), মো. মানিক (৩৭), হানিফ (৩৬), মো. জাকির (৫৩), ফয়সাল মিয়া (৪৬), সুমন মিজি (৪৭), মামুন (২৬), মো. হাসান (৩১), মো. হৃদয় (২৪), মো. রামিম (২৫), মো. বিল্লাল মোড়ল (৩০), মো. সোহেল আকন (৩৫) ও সজিব পাঠান (২৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। 
গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। 
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।