শিরোনাম

ঢাকা, ২৪ জুন, ২০২৬ (বাসস): রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৩২৩ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে নয়টি বাস, দু’টি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, সাতটি ট্রাক, নয়টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, একটি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৯১টি সিএনজি ও ২৭১টি মোটরসাইকেলসহ মোট ৪৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩২টি বাস, ২৩টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৬৪টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, একটি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮টি বাস, ২২টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি, ৩০৬টি মোটরসাইকেলসহ মোট ৫১২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৮টি বাস, একটি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৮০টি মোটরসাইকেলসহ মোট ৪৬২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৭টি বাস, সাতটি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৭৯টি গাড়ি ডাম্পিং ও ৩৪৫টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।