বাসস
  ২৪ জুন ২০২৬, ১৫:২৬

মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯

ঢাকা, ২৪ জুন, ২০২৬ (বাসস): রাজধানীর মুগদা থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। 

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের  এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. রবিউল হাওলাদার (২৪), মো. টুটুল (২৩), মো. বিজয় (২৩), মো. আমিন হোসেন (৪৯), মো. শামীম (২২), বিপ্লব হোসেন (৪০), মো. জিলানী হোসেন (৩৮), মো. রিপন (৩০) ও হৃদয় (৩০)।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।