বাসস
  ২৩ জুন ২০২৬, ২৩:৫০

রাজধানীর মিরপুরে গ্রেফতার ৩১ 

ঢাকা, ২৩ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মিরপুর মডেল থানা পুলিশ গতকাল সোমবার এদেরকে গ্রেফতার করে বলে আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মিরপুর ১২ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি মানিক মিয়া ও পরিবেশ বিষয়ক সম্পাদক রশিদ সিকদার জীবন এবং মিরপুর ১৩ নম্বর ওয়ার্ড শাখা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য মো. সাব্বির।

এছাড়াও গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মো. সোহেল রানা, সাদেক মিয়া, অরুপ পোদ্দার, মো. সামছুল হক, মো. আমিনুর শেখ, মো. মেহেদী হাসান, জিহাদ হাসান ভুঁইয়া, মো. শামিম, আরিফ হোসেন, মো. রুবেল, মো. মাসুম, মো. আ. রহিম, মো. মিরাজ হোসেন, মো. মনির হোসেন, মো. ইমন হোসেন সানি, মো. সোহেল মিয়া, মো. সাজদুল ইসলাম সোহেল, মো. মিরাজ হোসেন, মো. মামুন, মো. রবিন ইসলাম, মো. জিল্লার রহমান, মো. মিল্লাত, মো. নয়ন, মো. শিপন খান, কাজী শ্রাবণ, মো. ইউসুব, মো. মান্নান ও মো. ইমাম হোসেন।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িতরা রয়েছে। 
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।