শিরোনাম

ঢাকা, ২৩ জুন, ২০২৬ (বাসস): মুন্সীগঞ্জে মেঘনা নদীতে বিকল হয়ে পড়া একটি লঞ্চের নারী-শিশুসহ প্রায় ৮০ জন যাত্রীকে উদ্ধার করেছে নৌ পুলিশ।
সোমবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকলের পর তাৎক্ষণিক ব্যবস্থায় যাত্রীদের উদ্ধার করা হয়।
আজ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সোমবার বিকেলে মেঘনা নদী থেকে সেলিম হোসেন নামে এক লঞ্চযাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, মকবুল-২ নামের একটি ছোট লঞ্চযোগে তারা চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ ফিরছিলেন। পথে মুন্সীগঞ্জের মেঘনা নদীর ষোলআনি এলাকায় লঞ্চটি বিকল হয়ে পড়ে। কলটি গ্রহণ করেছিলেন কনস্টেবল ফারজানা এবং সমন্বয় করছিলেন পুলিশ ডিসপাচার এএসআই শহিদুল ইসলাম। তাৎক্ষণিকভাবে মুন্সীগঞ্জের গজারিয়া নৌ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানানো হয়।
এরপর গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী এমডি আল-মাহবুব নামের অন্য একটি লঞ্চ থামায়। এতে বিকল লঞ্চের সব যাত্রীকে তুলে নেয়।