বাসস
  ২২ জুন ২০২৬, ২০:২৯

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯০৯ মামলা

ঢাকা, ২২ জুন, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৯০৯ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৮টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৮৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ৬টি ট্রাক, ১২টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ১৩৪টি মামলা হয়েছে।  ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪টি বাস, ২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৮৬টি সিএনজি ও ২২৭টি মোটরসাইকেলসহ মোট ৪১২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৯টি বাস, ১৫টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা হয়েছে।

অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ৫০টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯টি বাস, ৭টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি, ২০৬টি মোটরসাইকেলসহ মোট ৩৬৫টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৫টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৮৬টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ৩৬৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৪টি বাস, ১৩টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ২৪৬টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৩৪৬টি গাড়ি ডাম্পিং ও ৪২০টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।