বাসস
  ১১ জুন ২০২৬, ১৫:১২

কৃষক কার্ড কার্যক্রমের দায়িত্ব পেলেন উপসচিব মাসুদুর রহমান

কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : কৃষক কার্ড কার্যক্রমের দায়িত্ব পালনের লক্ষ্যে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)-এর সহকারী প্রকল্প পরিচালক মো. মাসুদুর রহমানকে কৃষি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

গতকাল (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, কৃষক কার্ড কার্যক্রমের দায়িত্ব পালনের লক্ষ্যে তাকে কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ আদেশে স্বাক্ষর করেন।

সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ (১৪ এপ্রিল ২০২৬) উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন।

টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানটি হয়।

প্রসঙ্গত, কৃষক কার্ড হল সরকারের একটি ডিজিটাল পরিচয় ও সেবাভিত্তিক কর্মসূচি, যার মাধ্যমে কৃষকদের তথ্যভা-ার তৈরি করা হচ্ছে।

এ কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা বার্ষিক নগদ সহায়তা, সহজ শর্তে কৃষিঋণ, ভর্তুকিপ্রাপ্ত কৃষি উপকরণ, সেচ সুবিধা এবং অন্যান্য কৃষি সেবা গ্রহণ করতে পারবেন।

প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২২ হাজার কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ শুরু হয়।