শিরোনাম

ঢাকা, ১০ জুন, ২০২৬ (বাসস) : পুলিশের চলমান বিশেষ অভিযানে ১ মে থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৩২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও অপরাধে সহযোগিতাকারী ১ হাজার ৯৫৮জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১জন, চোরাকারবারী ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০জন এবং ছিনতাইকারী, দস্যু ও ডাকাত ২ হাজার ২১১জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮জন।
পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।