শিরোনাম

ঢাকা, ১০ জুন, ২০২৬ (বাসস) : দেশে চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় কানাডার ইমিগ্রেশন ও হেলথ কেয়ার ফাউন্ডেশন ভেন্টিলেটরসহ ৪ কোটি টাকার জরুরি চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিয়েছে।
আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নিকট এই চিকিৎসা সরঞ্জাম সহায়তা হস্তান্তর করেন কানাডার ইমিগ্রেশন প্রতিষ্ঠান স্কশিয়া কনসালট্যান্টসের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান ডা. মো. জামিলুর রহিম।
স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন বেসরকারি সংস্থার এগিয়ে আসার এ ধরনের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডা. জামিলকে ব্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও এমপরি এ্যাংশো মেডিকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক শাহেদ কামাল উপস্থিত ছিলেন।