বাসস
  ০৯ জুন ২০২৬, ১৭:৫২

কালবৈশাখীর কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্থগিত

মানিকগঞ্জ, ৯ জুন, ২০২৬ (বাসস): কালবৈশাখী ঝড় ও প্রবল বাতাসের কারণে আজ বিকেল ৪.৩০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক আবদুস সালাম বলেন, পদ্মা নদী রুটে কালবৈশাখী বয়ে যাওয়ায় বিকেল ৪.৩০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সমস্ত ফেরি চলাচল স্থগিত করা হয়েছে।