বাসস
  ০৯ জুন ২০২৬, ১৭:০৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৪৮ মামলা

ঢাকা, ৯ জুন, ২০২৬ (বাসস): রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৪৪৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৭৪টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৪৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২২১টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৪২৫টি গাড়ি ডাম্পিং ও ২৩৭টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।