শিরোনাম

ঢাকা, ৯ জুন, ২০২৬ (বাসস): রাজধানীর মুগদায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার মুগদা থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- সোহান (২০), রাহাদ (১৯), রাসেল (৩৭), মো. সিফাত (১৮), মো. শাহীন (১৯), আশিকুর রহমান (২৫), মো. রোমান (২৫), সজল (২৮), মো. মাহিম (২৫), মো. আল আমিন (২৬), মো. শাওন (২৬) ও মো. শামীম (৩৬)।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।