বাসস
  ০৯ জুন ২০২৬, ১৩:০২

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৪ 

প্রতীকী ছবি

ঢাকা, ৯ জুন ২০২৬ (বাসস): রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ২৪ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। 

গতকাল (সোমবার) থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ (মঙ্গলবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হল- মো. আল আমিন (৪০), মো. মহসীন মিয়া (৫০), মো. মিলন মিয়া (৩৭), মো. শামিম মিয়া (২৩), হালিমা আক্তার (৩২), সেলিনা খাতুন (৪৫), মো. হাবিবুর রহমান হাবিব (২৪), মো. ইসমাইল হোসেন (২০), ইয়াসিন মিয়া (১৯), মো. ইকবাল হোসেন (১৯), মো. আলমগীর হোসেন ওরফে শান্ত (২৭), নাজমা বেগম (৫০), মো. আসিফ (২১), মো. সাজ্জাত হোসেন (২২), নাঈম মৃধা (২৫), মো. জাবেদ (৩৮), মো. সেলিম বাবু (৩৫), মো. জনি (৪২), শিলা (৫০), সজল (২৬), মো. নুর ইসলাম (১৯), মো. আবু তালেব সরকার (৩২), মো. ইউসুফ (৩২) ও নাজমুল (২১)।

গ্রেফতার করা ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।