শিরোনাম

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. সালাউদ্দিন (৪০), মো. ফরিদ (৩৩), মো. আল আমিন (৩২), মো. জাহিদুল ইসলাম, আবুল কালাম (৩০), মো. ওমর ফারুক ফয়সাল (২৪), মো. রমজান আলী (২২), মো. সালাউদ্দিন (৪০), মো. হানিফ (১৯), মিজু (৬৩), নুর ইসলাম (২৪), মো. মোমিন সিকদার (২৬), মো. মঞ্জু (৩০), মো. রিয়াদ (২২), মো. আবির (২৬), মো. ইয়াছিন হাওলাদার আলিফ (২১), মো. রুবেল (৩৬), মো. আকিকুল ইসলাম (২০), মো. কামরুল ইসলাম জীবন (২৫), মো. নয়ন (৩২), মো. ফজলে রাজি (২২), মো. আবু রায়হান (১৯), মো. মিন্টু (১৮), মো. আবুল হাসেম (২৬), মোসা. হোসনা (৪০), মো. ইয়াকুব আলী (৩০), মো. মুনতাজ মিয়া (২২), শাহজালাল সজিব (২৪), পল্লব সরকার (২১), মো. কামরুল ইসলাম (২৩), মো. নাইম ইসলাম (২৮), জিএম তারিকুল ইসলাম (৪০), মো. সোহাগ (৩০), মো. সাব্বির (২৩), মো. শহিদুল ইসলাম (৩৮), মো. খলিল (১৯), ফয়সাল সাত্তার (২৫), মো. তারেক (২৫), মো. সাইফুল ইসলাম (২২), মো. সুমন মিয়া (৩৮), মো. সুমন (৪০), মো. শাকিল (২৪), মো. তাহের (৪৮), মো. শরীফ মন্ডল (২৪), শাহিন আলম (১৯), শামসুজ্জামান (৫১), রাজু আহম্মেদ (২৯), আফিয়া কনক (৪৫) ও শফিকুল ইসলাম স্বপন।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৮ জন, শেরেবাংলা নগর থানায় ৫ জন, মোহাম্মদপুর থানায় ১৮ জন, আদাবর থানায় ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন ও হাতিরঝিল থানায় ৯ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।