শিরোনাম

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৪৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রবিবার এ অভিযান পরিচালিত হয়।
আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩০টি বাস ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১০৯টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, ৭টি ট্রাক ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৪৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৪টি বাস, ২টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১৩৩টি মোটরসাইকেলসহ মোট ২৯৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩২টি বাস, ২২টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ২১৬ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮টি বাস, ৪টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, ৭টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি, ১৭৫টি মোটরসাইকেলসহ মোট ২৯৬টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৩টি বাস, ৩টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ২১টি মোটরসাইকেলসহ মোট ৯৪টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১০০টি মোটরসাইকেলসহ মোট ২৪১টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৭৩টি গাড়ি ডাম্পিং ও ২১২টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।