বাসস
  ০৮ জুন ২০২৬, ২১:০৭

শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ 

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে 'নতুন নাটকের উৎসব-২০২৬' উপলক্ষে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালাটি আগামী ১৫ থেকে ১৯ জুন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় নাট্যশালা, সেগুনবাগিচায় অনুষ্ঠিত হবে। আবেদনের শেষ তারিখ ১৩ জুন।

প্রশিক্ষণ কর্মশালায় তরুণ নির্মাতাদের প্রযোজনার দর্শন, নান্দনিকতা ও নির্মাণের কৌশলগত বিষয়ে আলোকপাত করা হবে।