বাসস
  ০৮ জুন ২০২৬, ১৭:২১

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে  গ্রেফতার ২৫

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। রোববার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলোÑ মো. কামরুল হাসান (৩৫), মো. আব্দুল্লাহ (২৩), মো. শফিকুল (২০), মো. সালাম (২৬), মাইন উদ্দিন (২১), আবির (২৫), নাঈম (২০), মো. রাজু (২৮), মো. সালাউদ্দীন (৪৩), সাইফুল ইসলাম (৪৩), মো. রিয়াজ (২৪), মো. মাহফুজ আহাম্মেদ দিপু (৪০), নাজমা বেগম (৫২), মো. সেলিম (৫০), মো. স্বপন (৩৮), মো. জিয়াউল আশিক (২৪), মো. মনির খান (৩০), মো. মিলন (৪০), মো. মিলন (৩৫), মো. ওলিউল্লাহ (২০), মো. রনি (৩৩), রুবেল শেখ (৩২), রুবেল হোসেন রানা (৩০), মো. হালিম (৩০) ও জাকির হোসেন (৪০)।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।