শিরোনাম

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ১ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
রোববার রাতে উত্তরার ১১ নং সেক্টরের ৯নং রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- মো. রসুল খান (২৬) ও মোছা. মহিতুন নেছা (৬২)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।