বাসস
  ০৭ জুন ২০২৬, ২০:৫২

খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

 ঢাকা, ৭ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ। থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গতকাল শনিবার তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- খোরশেদ আলম (২৮), মো. শাহজালাল শেখ (৩৬), মো. জিসান হাওলাদার (১৯), রুবেল ওরফে আব্দুল জব্বার (৩৫), নাঈম মৃধা (৪০), মো. খলিল (৩০), মো. মোস্তফা ঢালী (২৭), মো. রফিকুল ইসলাম (২৫), মো. মুকুল (২০), লাভলু মিয়া (৩৫), খন্দকার সাইদুল ইসলাম (৩১), মো. আ. রহমান সরদার ওরফে পাপ্পু (২৮), মো. রুবেল মিয়া (৩২), মো. মিন্টু (৩৫), মো. সাগর (২৮), হাবিবুর রহমান ওরফে হাবিব (৩৮), ফারুক (৪০), মজিবুর রহমান (২৩), মো. খাইরুল ইসলাম আকাশ (২৫), সাহাব মিয়া আব্দুল্লাহ (২১), মো. বাদল (২০), মো. জসিম (২২), মো. পারভেজ (২০), মো. সিয়াম (১৯), মো. সুমন মিয়া (২০), মো. রাসেল মিয়া (৩৭), মো. সজিব শেখ (১৯), মো. আরিয়ান আহম্মেদ (২০) ও মো. রিফাত ফকির (১৯)।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।