শিরোনাম

ঢাকা, ৭ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১৪ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। শনিবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- মো. আলাউদ্দিন (৩১), মো. লিমন (৩০), মো. ইয়াসিন (৩০), মো. তারেক (২২), মো. জুয়েল (৪২), মো. রাসেল মুন্সি (৩০), মো. জুয়েল (৩২), আশিক (১৮), হৃদয় (২৮), মো. সামিউল (২০), মো. দেলোয়ার (২০), মো. কামাল হোসেন (৪০), মো. বাবু (২৭) ও মো. বাপ্পী ঢালী (২৫)।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।