বাসস
  ০৭ জুন ২০২৬, ২০:৪০

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫৬

ঢাকা, ৭ জুন, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- মো. জুয়েল (৩৪), মো. আলী হোসেন (৩৫), আহাদুল ইসলাম (২৮), জুনায়েদ হাসান রাফি (২৮), মো. নয়ন (৩৮), মো. আরাফাত হোসেন সাগর (৩১), মো. সুমন (৩৫), মো. মিরাজ (১৮), মো. আলিফ (১৮), মো. ইমন (১৯), মো. রাজা (৩২), মো. জয়নাল আবেদীন (৩৫), মো. রাজা (৩৪), মো. লিটন (৪৬), মো. নাসির হোসেন, মো. রুবেল (৪৭), মো. রাব্বী হোসেন (২২), মো. আলী আকবর (২১), মো. আল আমিন (২৬), মো. আল আমিন (২৫), আলামিন (২৪), মো. মাহালুম (৩২), মো. মাহে আলম (৪৩), মো. গোলাম রসুল, মো. নুর মোহাম্মদ (২১), মো. ইব্রাহীম (১৯), মো. ফয়সাল (২৩), বিজয় চন্দ্র দেবনাথ (২৩), মনির তামজিদ (২১), মো. আবেদ (৪৮), আব্দুল কাদের (৪৫), আপন চন্দ্র দাশ (১৯), মো. জহির হোসেন (৩৪), মো. সাকিব হোসেন (১৮), ইবাদুর রহমান সিফাত (২৪), রাজিম রহমান (২৪), মো. কাইয়ুম (১৯), মো. শুভ (২০), মো. মাহমুদুল হাসান হাসু (৪১), মো. মাহমুদুল হাসান হাসু (৪১), মো. হীরা (২২), মো. সোহাগ (৩০), মো. সোহাগ (৩০), মো. সাগর (২৭), মো. মোকলেছুর, মো. আল আমিন ইসলাম (৩২), মো. শামীম মিয়া (২৮), মো. ইয়াছিন পারভেজ (৩২), মো. সোহেল ওরফে মামুন (৩০), মো. শাহিন হোসেন (৩৬), মো. সুজন মিয়া (২৫), মো. রাকিব হোসেন (২৬), মো. ইমরান (৪০), মো. সুমন (১৯), মো. রাব্বী ইসলাম (২০) ও মো. আকাশ হোসেন (২০)।

তাদের মধ্যে তেজগাঁও থানায় একজন, শেরেবাংলা নগর থানায় ১৪ জন, মোহাম্মদপুর থানায় ২২ জন, আদাবর থানায় সাতজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ছয়জন ও হাতিরঝিল থানায় ছয়জন গ্রেফতার হয়েছেন। 

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।